লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে হিজবুল্লাহর আল্টিমেটাম

লেবানন থেকে মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে সব ইসরাইলি সেনা প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। সময়সীমা শেষের পর নেতানিয়াহু বাহিনী দেশটির ৫টি স্থানে মোতায়েন থাকবে, যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম।

লেবাননে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। হামলা চালাচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 

এমনকি চুক্তি অনুযায়ী এখনো লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করেননি নেতানিয়াহু। এবার দেশটি থেকে সব সেনা সরিয়ে নিতে ইসরাইলকে সময় বেধে দিলো হিজবুল্লাহ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। আল্টিমেটাম দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। এই সময়সীমা পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। 

এছাড়া মঙ্গলবারের পর নেতানিয়াহু বাহিনী দেশটির ৫টি স্থানে মোতায়েন থাকবে, যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেন নাইম কাশেম।

চুক্তি মেনে ইসরাইলি সেনা সরিয়ে নেয়া হচ্ছে কি না, তা নিশ্চিতে লেবানন সরকারের প্রতিও আহ্বান জানান হিজবুল্লাহ প্রধান। একইসঙ্গে দেশটিতে ইরানের বিমান অবতরণের অনুমতি দেয়ার আহ্বানও ছিল তার ভিডিও বার্তায়। 

ইসরাইলের হুমকি থাকায় গেল সপ্তাহে রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন। 

গেল বছরের ২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা ছিল। তবে ইসরাইলি বাহিনী সেনা সরাতে ৬০ দিনের সময় চাইলেও, পরে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?