বদলেছে বায়োপিক: সৌরভের ভূমিকায় রাজকুমার, ডোনার চরিত্রে তৃপ্তি দিমরি

এবার সত্যি সত্যিই শুটিং ফ্লোরে যাচ্ছে ভারতের সাবেক জাতীয় দলের ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টালিপাড়ায়। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে শুটিং। ইতোমধ্যে আরও একবার নাকি নায়ক বদলেছে। অভিনেতা রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা নন, রাজকুমার রাও নাকি সাবেক অধিনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অন্যদিকে ডোনা গাঙ্গুলীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

একটি সূত্র জানায়, সৌরভ-ডোনার মেয়ে সানা গাঙ্গুলীর আগ্রহেই নাকি সৌরভপত্নীর ভূমিকায় তৃপ্তিকে ভাবা হয়েছে। তবে আয়ুষ্মান কেন বদলে গেলেন, এমন খবর কারও কাছেই নেই। বিক্রম মোতওয়ানের পরিচালনায় ও লাভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলা সৌরভের জীবনীচিত্র নিয়ে গত দুই বছর ধরে নানা সময়ে নানাভাবে চর্চা চলেছে। তবে সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন দাদার বেশিরভাগ ভক্ত-অনুরাগী।

যা রটেছে, তাই কি ঘটছে? —এমন প্রশ্ন রাখা হয়েছিল সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যের কাছে। তিনি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন, চিত্রনাট্য তৈরির কাজ শেষের পথে, এই খবর সত্যি। বাকি খবর সঠিক নয়। 

গত বছরেও একবার শোনা গিয়েছিল, ২০২৪-এর শেষে নাকি শুটিং শুরু হবে সিনেমাটির, কিন্তু তা হয়নি। ফের নতুন বছরের গোড়ায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি, কেন? তানিয়া বলেন, কীভাবে খবর ছড়াল, জানি না। সৌরভ গাঙ্গুলী যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছেন, ততক্ষণ শুটিং শুরু হওয়ার কোনো প্রশ্নই নেই।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা