অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিলো মালদ্বীপ

মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেয়া হবে বলে জানানো হয়েছে।

বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপ্যাট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এরমধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে, দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার।

মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, আগামী মার্চের ১৫ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এরমধ্যে যারা প্রবাসে আছেন তাদেরকে রেজিস্ট্রেশন এবং হাতের ছাপ দিতে হবে।

সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালেসহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর