মেসি-সুয়ারেজদের গোলে বড় ব্যবধানে জিতল মায়ামি

নভেম্বরে টানা দুই হার দিয়ে লিগ শেষ করা ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল। প্রাক মৌসুমের প্রস্তুতিটা ভালোই হচ্ছে লিওনেল মেসির দলের, আজ তারা অলিম্পিয়াকে হারাল বড় ব্যবধানে।

মেসি-সুয়ারেজদের গোলে অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। প্রীতি ম্যাচে এটা তাদের টানা চতুর্থ জয়। কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

হন্ডুরাসে সুয়ারেজ ও মেসির কাড়িকুড়িতে ২৭ মিনিটে এগিয়ে যায় মায়ামি, গোলদাতা মেসি। প্রথমার্ধে আরও দুটি গোল করে মায়ামি, দুটির সহায়তাকারীই মেসি। ৪৪ মিনিটে মেসির করা অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো, আর প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন।

দ্বিতীয়ার্ধে স্কোর বোর্ডে নাম তুলেন সুয়ারেজ ও রায়ান সেইলর। ফলে বড় জয়ই নিশ্চিত হয় তাদের।

এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের