আজ সংগীতের নন্দিত তারকা আগুনের জন্মদিন

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে ফিরেছেন সংগীতের নন্দিত তারকা আগুন। গানের শিরোনাম ‘আমি তোমারে হারালে মরিবো’। প্রেম বিরহের এই গানটি এরইমধ্যে শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে। গানটিতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ।

প্রত্যাবর্তনে শ্রোতাদের সাড়া পেয়ে আপ্লুত আগুন। তার ভাষ্য, ‌‘অনেকদিন কোনো মৌলিক গানে কণ্ঠ দিইনি। সবাইকে মিস করছিলাম। গানটি নিয়ে এসে টের পেলাম শ্রোতারাও হয়তো আমাকে মিস করেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত।’

আগুন জানান আসছে ভালোবাসা দিবসেও তার কণ্ঠে আরেকটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। সেই গানের নাম রাখা হয়েছে ‘এক গ্লাস নীরবতা’। গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান এরইমধ্যে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতায় জমা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে।

আগুন বলেন, ‘আলী আকবর রুপু ভাইয়ের ছোট ভাই আলী আকতার রুনু। তার লেখা ও সুর করা গানটি দারুণ হয়েছে। ভালোবাসা দিবসের আমেজ পাওয়া যাবে। অর্থাৎ প্রেম, বিরহ, চাওয়া-পাওয়ার যে অনুভব তা মিশে থাকবে গানের কথা ও সুরে।’

এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার জন্ম হয়। তাই নিজের জন্ম নিয়ে সবসময় গর্ব করেন আগুন। জানালেন, এবারে জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। দুই ছেলে, স্ত্রী তান্না, বোন রুমানা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রিয়জনদের সান্নিধ্যেই দিনটি কাটবে।

আগুন জন্মেছেন সংস্কৃতিচর্চার পরিপূর্ণ এক পরিবারে। তার বাবা বিখ্যাত অভিনেতা, গায়ক, সুরকার, গীতিকার, চিত্রনাট্যকার, নির্মাতা ও সফল প্রযোজক খান আতাউর রহমান। তার মা প্রখ্যাত সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিন। বাংলার গানের পাখি খ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার আপন খালা। এমন পরিবারে যিনি জন্মেছেন তার সংস্কৃতিচর্চা বিকশিত হবে এইতো স্বভাবিক। আগুনের বেলাতেও তাই হয়েছে। রাজধানীর উদয়ন স্কুলে পড়ার সময়ই জড়িয়ে পড়েন গানের সঙ্গে। লেখেন জীবনের প্রথম গান। সুরও করেছেন তিনি। গানের কথা ছিল এমন ‘রেল সড়কের বস্তিতে যে ভাঙ্গা একটা ঘর, সেইখানেতে বসত করে অশ্রু কারিগর, ঘরের মানুষ রিক্সা চালায় সারাটা দিন ধইরা, মানুষেরই ভার টানে নিজে মানুষ হইয়া’। তবে এই গানটি কখনো প্রকাশ পায়নি। ইচ্ছে আছে গানটি প্রকাশ করার।

বাবা খান আতাউর রহমান ছেলের আগ্রহ দেখে নবম শ্রেণিতে পড়াকালীন একটি গিটার কিনে দেন। সেই গিটার নিয়ে তিনি তার এক ভাই ওয়াহিদের কাছে ছুটে যান শিখতে। এরপর চার বন্ধুকে নিয়ে গড়ে তুলেন ‘সাডেন’ নামে ব্যান্ড। সেটাই গানে তার আনুষ্ঠানিক যাত্রা বলা চলে।

তবে আগুন জনপ্রিয়তা পেয়েছেন আরও কিছুকাল পর। তিনি দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন চলচ্চিত্রের গানে। বিশেষ করে অমর নায়ক সালমান শাহের লিপে আগুনের গাওয়া ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘এখন তো সময় ভালোবাসার’, ‘জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে’, ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না ঝরে’ ইত্যাদি গানগুলো আজও জনপ্রিয়।

প্লেব্যাকের বাইরেও আছে আগুনের বর্ণাঢ্য সফল ক্যারিয়ার। তার একক অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কী যে কান্না পেয়েছিল’,‘ কতো দুঃখে আছি’,‘ এই শহরে’,‘ আগের মতো নেই’, ‘সানাই’ ইত্যাদি।

আগুন গানের পাশাপাশি অভিনয়ের আঙ্গিনাতেও মুগ্ধতা ছড়িয়েছেন। বেশ কিছু নাটকে তাকে দেখা গেছে। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিতে তিনি চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর