ইউক্রেনে রাতভর রুশ বিমান হামলা, নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, শনিবার ভোরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেনকিভস্কি জেলায় হামলা চালানো হয়েছে। 

মেয়র ভিতালি ক্লিটসকো শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রুশ হামলায় শেভচেনকিভস্কি জেলার ভবনগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। একটি মেট্রো স্টেশনেও হামলা চালানো হয়েছে। এছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। তবে, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা পরিষ্কার নয়।

ক্লিটসকো আরও জানান,  রাজধানী কিয়েভজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। এর আগে নতুন বছরের শুরুর দিকে কিয়েভে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়া শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সেখানে রাশিয়ার বিমান হামলায় ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া।  প্রায় তিন বছর ধরে দু পক্ষের মধ্যে এ সংঘাত অব্যাহত আছে। 

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাশিয়ার বিভিন্ন স্থানে গোলাবারুদের ডিপো এবং কেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইউক্রেন।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা