যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

ইরানের সঙ্গে নতুন দফা সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে অ্যাক্সিওস।

এদিকে, চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুক্তরাষ্ট্র সফরে করতে পারেন বলে জানা গেছে। নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এএফপিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর নতুন কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে, জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কি না বা সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেবেন কি না-এ বিষয়ে কিয়েভ তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেনি ইউক্রেন সরকার।

অ্যাক্সিওস-এর তথ্য মতে, নতুন করে সংঘাতের মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর এই বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর গত দেড় বছরে ট্রাম্পের সঙ্গে ছয়বার বৈঠক করেছেন নেতানিয়াহু। তবে, বর্তমানে ওয়াশিংটনে ডেমোক্র্যাট, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং মাগা (MAGA) সমর্থকদের একটি অংশের মধ্যেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে গেছে।

জানা গেছে, ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। এর মাধ্যমে ‘অপারেশন এপিক ফিউরি’-র মতো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও রয়েছে। এ কারণে নেতানিয়াহুর এই সফর ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতেও ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার আগে বিভ্রান্তিমূলক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উচ্চপর্যায়ের সফরের ঘোষণা দিয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারি সফরে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। সফরের অংশ হিসেবে তিনি মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও অংশ নেবেন।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। তবে, তখন কোনো সময়সূচি নির্ধারিত হয়নি। পরে তিনি জানান, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানের সময় পরিবর্তন হওয়ায় তিনি সফর স্থগিত করেছিলেন।

গত বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দুই নেতার সম্ভাব্য ওভাল অফিস বৈঠক নিয়ে আলোচনা চলছিল। তবে, তখনও কোনো বৈঠক চূড়ান্ত হয়নি।

পরদিন বৃহস্পতিবার ট্রাম্প বলেন, লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে নেতানিয়াহু ওয়াশিংটনে এলে তিনি তার সঙ্গে বৈঠক করবেন।

  • Related Posts

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading
    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো.…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী