বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

গুঞ্জন ছিল, ইউরোপে না হোক যুক্তরাষ্ট্রের এমএলএসের কোনো ক্লাবে যেতে পারেন তিনি। দল বদলের বাজারে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহার মূল্যও বাড়ছিল দিন দিন। একলাফে ৯০০ গুন বেড়ে গিয়েছিল তার বাজারমূল্য।

তবে, ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব পেলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। দক্ষিণ আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী ও চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলোতে যোগ দিচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটি এক বার্তায় লিখেছে, ‘স্বাগতম। আমরা তোমার অপেক্ষায় আছি।’

ঘোষণার পরপরই কোলো কোলো সমর্থকদের পাশাপাশি চিলির ফুটবল অঙ্গনেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দেশটির ফুটবল সমর্থকদের জন্য এটি একটি আলোচিত খবর হয়ে ওঠে।

ক্লাবটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসাও ভোজিনহার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা এই গোলরক্ষক খুব শিগগিরই চিলিতে পৌঁছাবেন।

মোসা বলেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসবেন, প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনহা।

তার আসল নাম জোসিমার দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। পশ্চিম আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে বিশ্বকাপে দারুণ সাফল্যের পথে নেতৃত্ব দেন তিনি। টুর্নামেন্টে স্পেন ও শিরোপাধারী আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভ করে আলোচনায় উঠে আসেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে। তবে দল বিদায় নিলেও নিজের অসাধারণ গোলকিপিং নৈপুণ্যে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান ভোজিনহা। এমনকি সমর্থকদের ভোটে ফিফা বিশ্বকাপ ড্রিম টিমে গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন ভোজিনহাই।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার জনপ্রিয়তাতেও। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে, যা তার বিশ্বজুড়ে জনপ্রিয়তারই প্রমাণ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর