শুটিংয়ে ভেঙে পড়ল সিলিং, আহত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনো আতঙ্কের রেশ কাটেনি। তার মধ্যেই এবার ঘটল আরও একটি অঘটন। মুম্বাইয়ে একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ে ছাদের সিলিং ভেঙে আহত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুরসহ কয়েকজন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খবর মিড ডের
জানা গেছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পিরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং করছিলেন অর্জুন কাপুর। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে।

যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছেন। তাঁরা সবাই কেমন আছেন, সেটা যদিও জানা যায়নি এখনো। কীভাবে ঘটে এই ঘটনা?

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। এ ধরনের পুরোনো গাড়িগুলোকে তো আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে প্রযোজনা সংস্থার তরফে সব সুরক্ষা নিশ্চিত করা হবে।’

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল, সেটি বেশ পুরোনো ও ভগ্নপ্রায়। বেশ কিছুদিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি।

তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির অন্য কলাকুশলীরাও অল্পবিস্তর আহত হয়েছেন। অশোক নিজেই কনুই ও মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে।

সহচিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, এ কথাও জানিয়েছেন তিনি।
‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমাটি আগামী ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা