আবারও পয়েন্ট হারালো রোনালদোর আল নাসর

মাঝে আল ওখদুদের বিপক্ষে একটি ম্যাচে জয় পেয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তার আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছে। এবার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার দারুণ সুযোগ নষ্ট করলো ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের চতুর্থ স্থানেই থেকে যেতে হলো তাদের।

আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবকে একটি শিরোপাও উপহার দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আল নাসরের সঙ্গে নতুন চুক্তির বিষয়েও আলাপ-আলোচনা চলছে সিআর সেভেনের। এমন পরিস্থিতিতেই দল ভালো খেলতে পারছে না। রোনালদো নিজেও গোল পেলেন না।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একক আধিপত্য ছিল আল নাসরেরই। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা ৬৪ এবং ৩৬ ব্যবধানে। গোলেও শট নিয়েছিল তারা সবচেয়ে বেশি, ৭টি। আল তাউন শট নিয়েছে মাত্র দুটি।

অথচ, দুই শটের একটি ঠিকই তারা জড়িয়ে দিতে পেরেছিলো আল নাসরের জালে। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৫ মিনিটে) গোলটি করেন আল তাউনের সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আয়েমেরিক লাপোর্তে।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে অষ্টম স্থানে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে প্রথম স্থানে আল হিলাল এবং ২য় স্থানে রয়েছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের