পটুয়াখালীতে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

পটুয়াখালীর কলাপাড়ায় জাল পাতা নিয়ে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে উপজেলার চর বিজয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. নাসির (৩৪), ইলিয়াস ফকির (৩১) ও আব্দুল মালেক (৫০)। তাদের মধ্যে মো. নাসির ও ইলিয়াস ফকির বরিশাল শেরেবাংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা দুজন মম্বিপাড়া এলাকার বাসিন্দা।

আহত জেলে ও আড়ৎদার সূত্রে জানা যায়, উপজেলার নিজামপুর এলাকার সোবহান মাঝির নেতৃত্বে শত-শত ট্রলার সাগরে বেহুন্দি জাল ফেলে। কিছু জাল গঙ্গামতি এলাকার জেলেদের পুতে রাখা ইলিশের জালের ওপর ফেলা হয়। এতে ইলিশের জাল ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোবহান মাঝির নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হামলা করে। হামলাকারীরা মাছ ধরার ট্রলার ডুবিয়ে দেয় ও জেলেদের সমুদ্রে ফেলে দেয়। পরে তারা অন্য ট্রলারের সহযোগিতায় তীরে আসেন।

আহত জেলে ইলিয়াস ফকির বলেন, জাল নষ্ট করলে আমরা তাদের ডেকে তীরে এসে সমাধানের প্রস্তাব দেই। প্রথমে রাজি হলেও হঠাৎ তারা হামলা চালায়। আমার নাক ও কপাল ফেটে গেছে। পড়ে গেলে আমার ভাই নিয়ে অন্য ট্রলারে উঠিয়ে দেয়। এর সঠিক বিচার চাই।

কুয়াকাটা পৌর মেয়র বাজারে আড়ৎদার সমিতির সভাপতি মো. আব্দুর রহিম খান বলেন, মীমাংসার সময় না দিয়ে তারা জেলেদের ওপর হামলা করেছে। এদের লাগাম না টানলে সমুদ্রে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আহত জেলেরা আইনের আশ্রয় নিলে নৌ-পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে। অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে আমরা সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি। আহতরা আইনের আশ্রয় নিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

  • Related Posts

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফা ও জুলাই…

    Continue reading
    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    ভারতের দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবারের (২১ জুলাই) ঘটনাকে তিনি শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (২১…

    Continue reading

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    দিল্লিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ককরোচ পার্টির ‘লং মার্চ টু পার্লামেন্ট’

    দিল্লিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ককরোচ পার্টির ‘লং মার্চ টু পার্লামেন্ট’

    ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির রণক্ষেত্র দিল্লি

    ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির রণক্ষেত্র দিল্লি

    নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না : ট্রাম্প

    নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না : ট্রাম্প