আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবীন-প্রবীণের মিশেলে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির বেধে দেয়া সময়ের মধ্যে দল ঘোষণা করতে হবে প্রতিটি দেশকে। সে হিসেবে একের পর এক স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারীরা। দক্ষিণ আফ্রিকা দলে ফিরিয়ে আনা হয়েছে দুই পেসার অ্যানরিখ নরকিয়া এবং লুঙ্গি এনগিদিকে। ইনজুরির কারণে পুরো ঘরোয়া মৌসুম মাঠে নামতে পারেননি তারা। নরকিয়া তো ২০২৩ বিশ্বকাপও খেলতে পারেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন টেম্বা বাভুমা। গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলের মূল অংশকেও এবার ধরে রাখা হয়েছে। দলের ভারসাম্য বৃদ্ধি করতে নেওয়া হয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারকে।

অ্যানরিখ নরকিয়ার সঙ্গে নতুন বল ভাগ করে নিতে পারেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকা দলে রেখেছে টনি ডি জোরজি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, উইয়ান মুলডারের মতো তরুণদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি প্রথম মাঠে নামবেন বাভুমারা। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১ মার্চ তৃতীয় প্রতিপক্ষ ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমাদের দল যথেষ্ট অভিজ্ঞ। বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে চাপের মুখে পারফর্ম করছে। এ ধরনের প্রতিযোগিতায় অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে। চেষ্টা করা হয়েছে, গত একদিনের বিশ্বকাপের মূল দলের সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানোর।’

প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা নিয়ে ওয়াল্টার বলেন, ‘আইসিসির প্রতিযোগিতাগুলিতে আমাদের সাম্প্রতিক পারফরমেন্স প্রমাণ করে, আমাদের শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের একধাপে পৌঁছনো বাকি রয়েছে। এবার সেটা অর্জন করতে চাই আমরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জরজি, রাশি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুলডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মাহারাজ, লুঙ্গি এনগিদি, তাবারিজ শামসি, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও অ্যানরিখ নরকিয়া।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী