বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গোপনে ঘেরাওয়ের পর অভিযান পরিচালনা করেছে। পরে সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর মাঝে ব্যাপক গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করছে তারা। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে। দেশটির এই বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী