ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬

ভারতে অন্ধ্র প্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে টিকিটকেন্দ্রের সামনে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে মন্দিরের ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টোকেন সংগ্রহের সময় ভক্তদের প্রচণ্ড ভিড়ে এই দুর্ঘটনা ঘটে।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) চেয়ারম্যান বি ডি নাইডু জানান, ভক্তদের বিপুল সমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একাদশী উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল। তাদের টিকিট বিতরণের জন্য ৯১টি কাউন্টার চালু করা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি জানান, বিষ্ণু নিবাসমের কাছে টিকিট সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভক্তরা ছোট জায়গা দিয়ে প্রবেশের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা পদপিষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী নেতা রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শোক প্রকাশ করেছেন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনার পরপরই পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন এবং তিরুপতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনের নতুন তারিখ ১০ জানুয়ারি থেকে নির্ধারণ করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের