ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) খুন হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এসআই শফিকুল দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। রাতে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে শফিকুল ইসলামের ডান হাতের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের ধরতে চারদিকে পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা