মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা

চার দলের টুর্নামেন্ট স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে এবার শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদও। আগামী রোববার (১২ জানুয়ারি) ট্রফি জয়ের মিশনে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে ম্যাচটা জিততে অবশ্য বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। একের পর সুযোগ তৈরি করেও প্রথমার্ধে মায়োর্কার দেয়াল ভাঙতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যামের গোলে কাটে গেরো। যোগ করা সময়ে রদ্রিগো গোজ একটি গোল করে ব্যবধান বাড়ান। রিয়ালের অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্টিন ভালজেন্টের আত্মঘাতী ভুলে।  

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় রিয়াল। তবে লুকাস ভাসকেজের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। পরের মিনিটে রদ্রিগোর শটও ফিরিয়ে দেন তিনি। সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পর অহেলিয়া চুয়ামেনির শটও ঠেকিয়ে দেন গ্রাইফ।  

রিয়ালের অজস্র আক্রমণ সামলে ১৮ মিনিটে প্রথমবার আঘাত হানে মায়োর্কা। প্রথম আক্রমণে গোলও পেয়ে যেতে পারত দলটি। তবে সের্গি দারদেরের ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি কাইল লারিন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন বেলিংহ্যাম। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা।  

প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেয়া রিয়াল দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে। তবে জালের দেখা যেন মিলছিলই না। ৬৩ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান বেলিংহ্যাম। ভিনিসিউসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহ্যামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।

যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে মায়োর্কা। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালজেন্ট। যোগ করা সময়ের একদম শেষদিকে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেজের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।  

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা