আকুর দায় শোধের পরও ২০ বিলিয়নে রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) নভেম্বর-ডিসেম্বরের দায় বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে রয়েছে। এর আগে গত সেপ্টেম্বর–অক্টোবর সময়ের জন্য আকুর ১৫০ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছিল ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। এর আগে গত সেপ্টেম্বরে ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১৮ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমেছিল। সেখান থেকে বাড়তে–বাড়তে গত বুধবার ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে উঠেছিল।

আকু হলো- আন্তঃদেশীয় লেনদেন নিস্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দু্ই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ হয়। এর আগে শ্রীলঙ্কা আকুতে থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে নিজ থেকেই তারা বেরিয়ে যায়।

বাংলাদেশ ব্যাংক এখন আর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না। বরং বিশেষ ব্যবস্থাপনায় আগের দায় পরিশোধ করা হচ্ছে। এরপরও রিজার্ভ স্থিতিশীল থাকার প্রধান কারণ চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে রেকর্ড এক হাজার ৩৭৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে যা ২৭ দশমিক ৫৬ শতাংশ বেশি। এসময়ে রপ্তানি হয়েছে দুই হাজার ৪৫৩ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। রপ্তানি ও রেমিট্যান্স বাড়লেও আমদানি বাড়েনি। মূলত অর্থপাচারে কড়াকড়ির কারণে এমন হয়েছে।

বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতার জন্য গত তিন অর্থবছর রিজার্ভ থেকে ৩১ বিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে ২০২১ সালের আগস্টে রেকর্ড ৪৮ বিলিয়ন থেকে রিজার্ভ কমে তলানিতে নেমে যায়। এছাড়া ৮৪টাকার ডলার ১২৩টাকায় উঠেছে। এরপরও বিদেশি অনেক দেনা বকেয়া ছিলো। গত ৫ আগস্ট সরকার পতনের পর আগের বকেয়া ৩৩০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। শিগগিরই আইএমএফ, বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থার ঋণের অর্থ যোগ হবে।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল