কুয়াকাটায় মাসব্যাপী পর্যটনমেলা, হোটেলে মিলছে ছাড়

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটনমেলা। নতুন বছর কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়াতে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা প্রেস ক্লাবের আয়োজনে এই মেলা শুরু হয়।

বুধবার (৮ ডিসেম্বর) মেলার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্ক এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় সার্কাস, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্টের আয়োজন রাখা হয়েছে। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৪০টি স্টল থাকবে।

টোয়াক ও কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এছাড়া ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, কুয়াকাটা সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী (আর্টিলারি), কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. কৌশিক আহমেদ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ প্রমুখ।

আয়োজকরা জানান, এ পর্যটনমেলা চলবে মাসব্যাপী। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্যসামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছেন। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘিরে পর্যটকদের বাড়তি সাড়া মিলছে। মূলত কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের জন্য সন্ধ্যার পরে সময় কাটানোর স্থান খুবই কম সেই সংকট কাটাতে এই উদ্যোগ।

টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, ইতোমধ্যে হোটেল-মোটেল, রেস্টুরেন্টসহ পর্যটকদের সেবা দেওয়া সব প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। মেলা চলাকালীন হোটেলগুলোতে মিলবে বাড়তি ছাড়। এরই মধ্যে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে রাস্তা খানাখন্দ থাকলেও তা প্রশাসনের সহযোগিতায় ভালো হয়েছে। এখন পর্যটকদের যাতায়াতে আর কোনো সমস্যা থাকলো না।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কুয়াকাটা পর্যটনমেলা কেন্দ্র করে জেলা প্রশাসকের সহযোগিতায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো একমাসের এই আয়োজন কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, থানা পুলিশ, নৌ-পুলিশ জেলা-উপজেলা প্রশাসন, গোয়েন্দাসহ বেশ কয়েকটি টিম কাজ করবে নিরাপত্তায়। এছাড়া পর্যটকদের সুস্থ ও বাড়তি বিনোদনের ব্যবস্থা করতেই আমাদের এই আয়োজন।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা