টি-টোয়েন্টি ৮ হাজারে বাংলাদেশের প্রথম তামিম

রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই মাইলফলকটি পেরোলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবেই ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করলেন তামিম।

তামিম আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে ছয় বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। চার ওভার শেষে ১২ বলে ৪ রান করা তামিম পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ার রানটাকে নিয়ে যান ৭৯৯৯-এ। ২ বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে তামিম আউট হয়েছেন ৩৪ বলে ৪০ রান করে। তাঁর দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।

তামিম ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস খেলে। এই সংস্করণে ৪টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের মোট রান এখন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে—১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের—৩৫৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৫ রান পিএসএলে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান সাকিব আল হাসানের। ৬০৯০ রান নিয়ে তিনে মাহমুদউল্লাহ।

স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের—১৪৫৬২।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা