সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, আরও ৩০০ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুইটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশটির দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুইটি নৌকা আটক করেছে।

এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।

তিনি জানান, তারা নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মোহাম্মদ রোসলি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে আহ্বান জানিয়েছেন।

এর আগে, ২ জানুয়ারি ভোরে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা