ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

পুলিশ জানায়, ‘কুয়াউতেমোক’ নামে ওই জাহাজটি ২৭৭ জন আরোহীসহ ব্রিজের দিকে যাওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ও যান্ত্রিক সমস্যায় পড়েছিল। জাহাজের ক্যাপ্টেন সেটি সামলানোর চেষ্টা করলেও ব্রুকলিন অংশের ব্রিজের পিলারে তা আঘাত করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজটির উঁচু মাস্তুল ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ধাক্কা খায় এবং ভেঙে পড়ে। মাস্তুলে থাকা নাবিকদের অনেককেই নিচে ছিটকে পড়তে দেখা যায়।

ব্রুকলিনের বাসিন্দা নিক করসো দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, চারপাশে হাহাকার শুরু হয়ে যায়, কেউ কেউ মাস্তুল থেকে ঝুলছিল। পরিস্থিতি ছিল আতঙ্কজনক।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক্স (সাবেক টুইটার)-এ বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রাথমিক পরিদর্শনের পর ব্রুকলিন ব্রিজ আবার খুলে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আইকনিক স্থাপনাটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড জানায়, কুয়াউতেমোক জাহাজের তিনটি মাস্তুলই ভেঙে গেছে। জাহাজে থাকা নাবিকদের সবাইকে খুঁজে পাওয়া গেছে, কেউ পানিতে পড়েননি।

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দুর্ঘটনায় দুই নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জাহাজের ইতিহাস

১৯৮২ সালে চালু হওয়া কুয়াউতেমোক একটি প্রশিক্ষণ জাহাজ। এর দৈর্ঘ্য ৯১ মিটার এবং প্রস্থ ১২ মিটার। প্রতি বছর এটি মেক্সিকোর নৌ সামরিক বিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।

চলতি বছর জাহাজটি ৬ এপ্রিল আকাপুলকো বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।

নিউইয়র্ক সিটি ট্রান্সপোর্ট বিভাগের তথ্যমতে, ব্রুকলিন ব্রিজের মাঝ বরাবর ন্যূনতম উচ্চতা ১৩৫ ফুট (৪১ দশমিক ১ মিটার)। কিন্তু জাহাজটির মাস্তুল ছিল ১৫৮ ফুট (৪৮ দশমিক ২ মিটার) উচ্চতার, ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

সংঘর্ষের পর জাহাজটিকে ঘটনাস্থল থেকে টেনে সরিয়ে নেওয়া হয়।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১