কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রামপুর মধ্যপাড়া বেপারীবাড়ির মোহাম্মদ শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসসুন্নাত নেছারিয়া ওয়ালিয়া দীনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন মাদ্রাসার অদূরে একটি গাছের ডাল কাটার জন্য গাছের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রতিবেশী জাফর খানের বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ করেন। পরে আশিকুর রহমান (১৬) নামে এক ছাত্র ডাল কাটে। এ সময় ডাল পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ইত্যবসরে মাদ্রাসা থেকে ফিরে প্রতিবেশী জাফর খানের ছেলে মিনহাজ সুইচটি অন করে দেয়।

এদিকে, ডাল কাটা শেষে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দেওয়ার সময় হাফেজ জাকির হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জুনায়েদ হোসেন (১৪) ও তাইয়্যেবা (৯) নামে নিহতদের দুটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, জাফর খান বাড়ি থেকে প্রায় ৫শ গজ দূরে অবৈধভাবে লাইন টেনে মাছের বেরিতে পানির মেশিন চালাতেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১