মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার তার প্রথম ম্যাচ খেলেছেন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে সতীর্থদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেও দিল্লিকে জেতাতে পারেননি মোস্তাফিজ।

ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে গুজরাটের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি। স্বাগতিকদের দেওয়া ২০০ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই টপকে গেছে গুজরাট। অবিশ্বাস্য জয়ে টেবিলের শীর্ষে ওঠার সঙ্গে সবার আগে প্লে-অফেও জায়গা নিশ্চিত করে ফেলেছে শুবমান গিলের দল।

দুই ওপেনার গিল ও সাই সুদর্শন গুজরাটকে জিতিয়ে মাঠ ছাড়েন। সুদর্শন ৬১ বলে ১০৮ (১২ চার ও ৪ ছক্কা) রানে অপরাজিত থাকেন। গিল খেলেন হার না মানা ৫৩ বলে ৯৩ রানের (৩ চার ও ৭ ছক্কা) ইনিংস।

দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলিং করেন মোস্তাফিজ। ৩ ওভারে ৮ গড়ে ২৪ রান দেন বাঁহাতি টাইগার পেসার। বাকি সবার রান খরচের গড় ছিল মোস্তাফিজের চেয়ে বেশি।

এর আগে ব্যাট হাতে ফাফ ডু প্লেসিকে নিয়ে দিল্লির ইনিংস ওপেন করেন লোকেশ রাহুল। ডু প্লেসি মাত্র ৫ রান (১০ বলে) করে আউট হন। দ্বিতীয় উইকেটে অভিষেক পোরেলকে নিয়ে ৯০ রানের জুটি করেন রাহুল। ১৯ বলে ৩০ রান করে আউট হন পোরেল।

তৃতীয় উইকেটে রাহুলের সঙ্গে ৪৫ রানের জুটি করে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল (১৬ বলে ২৫)। চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিল্লিকে বড় পুঁজি এনে দেন রাহুল ও ত্রিস্টান স্টাবস।

রাহুল ৬৫ বলে ১১২ রানের (১৪ চার ও ৪ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেন। তার সঙ্গে ১০ বলে ২১ অপরাজিত থাকেন স্টাবস।

গুজরাটের হয়ে একটি করে উইকেট শিকার করেন আরশাদ খান, প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী