আজ মুক্তি পাচ্ছে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’

বছরের প্রথম সিনেমা হিসেবে আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। কয়েক দিন আগে চলতি মাসেই ছবিটির মুক্তির কথা জানিয়েছিলেন নির্মাতা। গত বুধবার ফেসবুক পোস্টেও নিশ্চিত করেছেন, শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে।

‘মধ্যবিত্ত’ ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়। কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ যায়নি এ ছবিতে।

তাঁর ভাষ্যে, ‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

জানা গেছে, ১৩টি হলে মুক্তি পাবে ছবিটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দিনাজপুরের মডার্ন সিনেমা, ময়মনসিংহের পূরবী সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমাসহ দেশের বিভিন্ন একক হলেও দেখা যাবে ছবিটি।

‘মধ্যবিত্ত’ ছবিতে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের