প্রথম টেস্টে ৬৯৯ করা আফগানিস্তান এবার অলআউট ১৫৭ রানে

প্রথম টেস্টে জিম্বাবুয়ের ৫৮৬ রানের জবাবে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৬৯৯ রান। ডাবল সেঞ্চুরি করেন রহমত শাহ ও ক্যাপ্টেন হাশমতউল্লাহ শহিদি। সেঞ্চুরি করেন আফসর জাজাই। দিন কয়েকের ব্যবধানে সেই একই মাঠে ফের ব্যাট করতে নেমে আফগানিস্তান অলআউট হয়ে গেছে দেড়শো টপকেই।

বুলাওয়ের দ্বিতীয় টেস্টে টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৫৭ রানে। তারা সাকুল্যে ৪৪.৩ ওভার ব্যাট করে।

আফগানিস্তানের কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি জিম্বাবুয়ের বোলারদের সামনে। আট নম্বরে ব্যাট করতে নেমে রশিদ খান দলের হয়ে সব থেকে বেশি ২৫ রান সংগ্রহ করেন। ২০ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। ১১ নম্বর ব্যাটার ফরিদ আহমেদ ১৯ বলে ১৭ রান করেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।

গত ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো দুই ব্যাটার রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদি যথাক্রমে ১৯ ও ১৩ রান করে আউট হন। রহমত ৬৪ বলের ইনিংসে ৩টি চার মারেন। ক্যাপ্টেন শহিদি ৩০ বলের ইনিংসে ২টি চার মারেন। আবদুল মালিক ৩৬ বলে ১৭ রান করেন।

গত ম্যাচে সেঞ্চুরি করা আফসর জাজাই ২৪ বলে ১৬ রান করেন। তিনি ২টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১২ রান করেন শহিদউল্লাহ। খাতা খুলতে পারেননি ইসমত আলম।

জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে ১২ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন সিকান্দার রাজা। নিউম্যান নিয়ামহুরি ৪২ রানে ৩টি উইকেট পকেটে পোরেন। ৫৬ রান খরচ করে একজোড়া উইকেট নেন ব্লেসিং মুজারাবানি।

পালটা ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের