মালয়েশিয়ায় কাওয়াগুচি কোম্পানির ১৬০ বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তা পরিবর্তন

মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডি কোম্পানিতে কর্মরত ৩০০ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) একটি নোটিশ জারি করেছে হাইকমিশন।

নোটিশে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর দেশটির ডিপার্টমেন্ট অব লেবার (জেটিকে) কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর ১৬০ কর্মীকে দেশটির ৭টি স্থানে নতুন কোম্পানির অধীনে হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে এবং ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে বাকি কর্মীদেরও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে জানা গেছে।

ওই ১৬০ কর্মীর মধ্যে কেওয়াইবি-ইউএমডব্লিউ মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে ১০ জন, সারিকাত পারনিয়াগান কেমাজুয়ান এসডিএন বিএইচডিতে ৪৫ জন, উইন উইন ফুড ইন্ডাস্ট্রিজ এসডিএন বিএইচডিতে ২০ জন, ইকো-শপ মার্কেটিং এসডিএন বিএইচডিতে ৪১ জন, সিইভিএ লজিস্টিকস এসডিএন বিএইচডিতে ১৭ জন, ডেসারু দামাই বীচ রিসোর্ট এসডিএন বিএইচডিতে ১০ জন এবং ক্যামেরন হাইল্যান্ডেসের বিখ্যাত চা উৎপাদনকারী কোম্পানি বোহ টিতে ১৭ জন কর্মীকে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সাথে যোগাযোগ রক্ষা করছে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের