মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ১৭

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বলেন, অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্রধরে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত