৯১ বছর বয়সেও মঞ্চে নেচে ‘তওবা তওবা’ গাইলেন আশা ভোঁসলে

গাণিতিক হিসাবে প্রখ্যাত শিল্পী আশা ভোঁসলের বয়স নব্বই পার হলেও মনেপ্রাণে তিনি চির সবুজ তরুণ কণ্ঠস্বর। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন কিংবদন্তি শিল্পী। একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তার গলায় অন্য সুর ধরা পড়লে আরও মুগ্ধ হয়ে যান শ্রোতা দর্শকেরা।

মঞ্চে দাঁড়িয়ে ‘ব্যাড নিউজ’ সিনেমার বহুল জনপ্রিয় ‘তওবা তওবা’ গানটি পরিবেশন করেন তিনি। শুধু তা-ই নয়, মাইক রেখে বিখ্যাত নাচের স্টেপও দেখান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজমাধ্যমের পাতায় আশার নাচের ভিডিও ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। বিষয়টি জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে।

দুবাইয়ের কনসার্টে গিয়ে ‘তওবা তওবা’ গানটিই গাইতে দেখা গেল আশাকে। গানের সঙ্গে ভিকির যে নাচের স্টেপ ছিল, মাইক হাতে গানটি গাইতে গাইতে দু’গালে হাত দিয়ে সেই স্টেপ অনুকরণ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

ব্যাকগ্রাউন্ডে যখন শুধু বাজনা বেজে চলেছে, তখন হাত থেকে মাইক রেখে দিলেন আশা। পাশে সরে ‘তওবা তওবা’ গানে নাচ করতে শুরু করলেন তিনি। কখনও নিজের ভঙ্গিমায়, কখনও আবার জনপ্রিয় ‘হুক স্টেপ’ মিলিয়ে নাচ করলেন তিনি।

তার ভিডিও দুবাইয়ের একটি বেতার চ্যানেলের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়। ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে অভিনেতা ভিকি এবং গায়ক কর্ণের নজর কাড়ে তারা।

আশার এই ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন কর্ণ নিজেই। পোস্ট করে কর্ণ লেখেন, ‘আমার যখন ২৭ বছর বয়স, তখন গানটি লিখেছিলাম। উনি ৯১ বছর বয়সে এসেও আমার চেয়ে ভাল গাইছেন।’

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ