৩ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েননি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, ভোগান্তি চরমে

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

অবরোধের ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সড়ক ছাড়েননি তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সরেজমিনে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায়, চিকিৎসকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

চিকিৎসকদের শাহবাগ মোড় অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষ। অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

ঢাকা মেডিকেলের চিকিৎসক মো. ইমরান বলেন, আমাদের ৩০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এই টাকায় বর্তমান সময়ে কি করা যায় বলেন? আমরা কি চিকিৎসক হয়ে ভুল করেছি। এর আগে দাবির মুখে আমাদের ভাতা ৫ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়। কিন্তু আমরা ৫০ হাজার টাকা ভাতা চাই। আমাদের দাবি যৌক্তিক। দীর্ঘদিন ধরে আমরা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছি।

শাহবাগ মোড়ে পথচারী নাসির উদ্দিন বলেন, গাড়ি চলাচল বন্ধ। হেঁটে যেতে হচ্ছে। এর চেয়ে ভোগান্তি আর হয় না। চিকিৎসকরা আমাদের সেবা দেন। দাবি নিয়ে তাদের রাস্তায় নামতে হবে কেন? সরকার তো এসব সমাধান করতে পারে। তখন তো সাধারণ মানুষের আর এত ভোগান্তি হয় না।

এর আগে বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। চিকিৎসকদের ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’ ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাক্তারদের অ্যাকশন’ স্লোগান দিতে দেখা গেছে।

এছাড়া অবরোধ ঘিরে শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত