রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে ইওয়ামা কিমিনোরি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান।

জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

দুদেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখলো জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা…

    Continue reading
    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনির ৬৭তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমার নাম, মুক্তির তারিখ ও প্রথম ঝলক। এটি হতে যাচ্ছে অভিনেতার শততম সিনেমা। ছবিটির নাম রাখা…

    Continue reading

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় সরকারি ৯ সুবিধা বন্ধ, তালিকায় বাংলাদেশিরাও

    ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় সরকারি ৯ সুবিধা বন্ধ, তালিকায় বাংলাদেশিরাও

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০