কুয়েতে জমকালো আয়োজনে এম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্প্রতি এম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কুয়েতের সোররা স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের আয়োজনে এবং কুয়েতস্থ বাংলোদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় প্রবাসীদের সহযোগিতায় চলে এই টুর্নামেন্ট।

২১ দলের অংশগ্রহণে দীর্ঘ চার মাস খেলা শেষে ফাইনাল খেলে সোহাদা স্পোর্টিং ক্লাব ও খুলনা টাইগার স্পোর্টিং ক্লাব। এর উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন । সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিষ্টার শ্রম আবুল হোসেন,  তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ সংগঠনের নেতা ও সুধীজনরা।

প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত তাদের কর্মধারার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রথমার্ধে ঢিলেঢালাভাবে খেলা চললেও দ্বিতীয়ার্ধে তীব্র উত্তেজনার মধ্যে দুই দলের আক্রমণাত্মক খেলা শুরু হয়। কখনো সোহাদা ক্লাবের কাছে আবার কখনো খুলনা টাইগার ক্লাব গোল করার খুব কাছাকাছি পৌঁছালেও দুর্দান্তভাবে গোলরক্ষকদের প্রতিরোধে গোল দিতে ব্যর্থ হয় দুদলই। 

খেলার শেষের দিকে একটি দুর্দান্ত শট নিয়ে গোল করেন সোহাদা স্পোর্টিং ক্লাবের সাঈদ। সেই থেকে  দুদলের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণের মাত্রাও বেড়ে যায় উভয়ের মধ্যে। কয়েকবারই আক্রমণ করে খুলনা টাইগার। কিন্তু সোহাদা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত রক্ষা পায়। ১-০ গোলে জয়ী হয়ে খুলনা টাইগার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় সোহাদা স্পোর্টিং ক্লাব। 

দুটি দলই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করেছেন বলে মত দর্শকদের। আর সংগঠনের নেতারা সময় সংবাদকে বলেন, প্রবাসীদের সহযোগিতা পেয়েছেন বলেই এত বড় একটি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। বিত্তবান প্রবাসীরা পাশে থাকলে আগামীতেও এমন টুর্নামেন্টের আয়োজন করবে বলে জানান বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র সভাপতি মো. মোরশেদ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. কোরবান আলী। 

এদিকে পুরস্কার বিতরণকালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, বিজয়ের মাসে বিদেশের মাটিতে এমন সুন্দরভাবে একটি খেলা প্রবাসীরা উপহার দিয়েছেন যা সত্যি অসাধারণ। বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায় এমন আয়োজনে প্রবাসীদের পাশে থাকবে দূতাবাস।  

কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বিনোদন বলতে যা আছে তার মধ্যে প্রবাসীদের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট একটি।

২০২০ সালের ১৩ নভেম্বর কিছু ফুটবলপ্রেমী প্রবাসীর উদ্যোগে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন গঠিত হয়েছিল। এই সংগঠনে রয়েছে অসংখ্য স্পোর্টিং ক্লাব। যার মধ্যে সুন্দরবন স্পোটিং ক্লাব, আল জাহারা একাদশ, সোহাদা স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব, জে এম স্পোর্টিং ক্লাব, সাতক্ষীরা স্পোর্টিং ক্লাব, আল মাজেদ স্পোর্টিং ক্লাব, রিগ্গা স্পোর্টিং ক্লাব, বিডি টাইগার স্পোর্টিং ক্লাব,  ভিক্টোরিয়ান্স স্পোর্টিং ক্লাব, ফেনি সকার ক্লাব, বাংলার আলো স্পোর্টিং ক্লাব, আবহানী স্পোর্টিং ক্লাব, ঢাকা  স্পোর্টিং ক্লাব, খুলনা টাইগার স্পোর্টিং ক্লাব, মেঘনা স্পোর্টিং ক্লাব, ইউথ স্পোর্টিং ক্লাব, বৃহত্তর নোয়াখালী স্পোর্টিং ক্লাব অন্যতম। 

প্রসঙ্গত, খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শওকত আলী, আবদুল কাদের মোল্লা, প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মদ, মাইন উদ্দিন মাইন, হুমায়ুন আলী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনসহ  কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা এবং অসংখ্য প্রবাসী।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০