৮ হাজার কর্মী বরখাস্ত করতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে প্রায় আট হাজার ফেডারেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা আগের চেয়ে সহজ হবে। এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউজ এবং ওপিএম প্রকাশিত আদেশ অনুযায়ী, সরকারে নীতিনির্ধারণে প্রভাব বিস্তারকারী বলে বিবেচিত একদল জ্যেষ্ঠ কর্মকর্তার চাকরির সুরক্ষা কমিয়ে দেওয়া হবে।

আদেশের বিষয়ে আগাম ব্রিফিংয়ে ওপিএম পরিচালক স্কট কুপার বলেন, প্রশাসনের নীতিগত অগ্রাধিকার বাস্তবায়নের জন্য এমন কর্মীদের প্রয়োজন যারা সরকারের নির্দেশনা কার্যকর করতে ইচ্ছুক এবং সক্ষম।

তিনি বলেন, কর্মীদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন, যদি সেই মতামত প্রশাসনের বৈধ নির্দেশনা ও নীতিমালা বাস্তবায়নে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের সহজেই অপসারণের ব্যবস্থা থাকা উচিত।

এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প আবারও স্পষ্ট করেছেন যে তিনি ক্যারিয়ারভিত্তিক সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন, যাদের তিনি তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বাধা হিসেবে দেখেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, তার প্রথম মেয়াদে অনেক স্থায়ী সরকারি কর্মকর্তা তার নীতির বিরোধিতা করেছিলেন এবং প্রশাসনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছিলেন।

এদিকে, ফেডারেল কর্মচারী ইউনিয়ন এবং তাদের সমর্থকেরা চলতি বছরের জানুয়ারিতেই এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ট্রাম্প প্রশাসন নীতির চূড়ান্ত রূপ দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেডারেল বিচারকরা মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন।

নতুন আদেশটি কার্যকর হলে মার্কিন ফেডারেল প্রশাসনে কর্মীদের চাকরির নিরাপত্তা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সরকারি কর্মব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে পারে।

  • Related Posts

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    মিশরের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী মাসেই উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় ১১৮টি দেশের…

    Continue reading
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল…

    Continue reading

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ