ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নান্দাইল, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের নান্দাইলে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করেছে। একই সঙ্গে ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে প্রায় ৩০ বছর ধরে মাত্র ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, বুধবার সকালে শওকত আলী বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের উদ্যোগ নিলে আব্দুর রউফ তা ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে আব্দুর রউফ থানায় অভিযোগ করেন এবং বুধবার রাত থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার সকালে আব্দুর রউফের সমর্থকরা স্থানীয় আবুল কাশেম (বিডিআর) ও জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে শওকত আলীর ভাই লিয়াকত আলীর দোকানে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এর জেরে শওকত আলী ও লিয়াকত আলীর সমর্থকরা খারুয়া বাজারে জড়ো হলে উভয় পক্ষ বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আব্দুর রউফের মুদি দোকানেও হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

আব্দুর রউফের ছেলে মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, তাদের নিজস্ব জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল। বাধা দিলে প্রতিপক্ষ তাদের দোকানপাট ভাঙচুর করে এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্যদিকে শওকত আলী দাবি করেন, বিরোধপূর্ণ জায়গাটি তার ক্রয়কৃত সম্পত্তি। সেখানে বৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছিল। কিন্তু আব্দুর রউফ লোকজন নিয়ে ঘরটি ভেঙে দেন। পরে আবুল কাশেম (বিডিআর) ও জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে তার ভাইয়ের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

  • Related Posts

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    দুই দশক ধরে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার গল্প নিয়ে কাজ করেছেন রুবাইয়াত হোসেন। ২০০৬ সালে এই গল্প নিয়ে তৈরি করতে চেয়েছিলেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের…

    Continue reading
    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    মিশরের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী মাসেই উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় ১১৮টি দেশের…

    Continue reading

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ