৫০০ কোটির প্রতারণা,বিতর্কিত অ্যাপের প্রচার, রিয়াকে পুলিশের তলব

বলিউড তারকা সুশান্তের মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ হন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেসব সমস্যা কাটিয়ে তিনি কাজেও ফিরেছিলেন। কিন্তু আবারও বিপাকে পড়েছেন এই বাঙালি অভিনেত্রী। এবার জালিয়াতির অভিযোগে রিয়াকে ডেকেছে দিল্লি পুলিশ।

ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন রিয়া। এমনকি সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ আলোচিত। অনুরাগী-অনুসারীর সংখ্যা সেখানে কম নয়। ফলে এবার ওঠা অভিযোগেও তাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

একটি অ্যাপ থেকে ঘটনার সূত্রপাত। গ্রাহকরা এ অ্যাপ ব্যবহার করে ৫০০ কোটি রুপি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই অ্যাপে রিয়ার ছবি ছিল বলে গ্রাহকরা নাকি বিশেষভাবে আস্থা রেখেছিলেন। ওই অ্যাপের হয়ে প্রচারণায়ও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এ অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন গ্রাহকেরা, এমনই অভিযোগ উঠেছে। মূলত এই অভিযোগেই তাকে ডেকেছে পুলিশ।

শোনা যাচ্ছে, শুধু রিয়া নন, এ অ্যাপের প্রচারণায় অংশ নিয়ে কৌতুকশিল্পী ভারতী সিং, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এলভিশ যাদবও বিপাকে পড়েছেন। তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ঘটনায় বহু গ্রাহকের কাছ থেকে অভিযোগ পেয়েছে তারা।

ওই অ্যাপ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করলে কয়েক গুণ ফেরত পাবেন গ্রাহকেরা। কিন্তু তারা প্রতারিত হয়েছেন। কোটি কোটি টাকা হারিয়েছেন গ্রাহকেরা।

এ বছরের শুরুর দিকে চালু করা হয় অ্যাপটি। বেশ কজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এ অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছিলেন।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় রিয়ার প্ররোচনা ছিল বলে অভিযোগ করেছিল প্রয়াত অভিনেতার পরিবার। পরে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। কিছুদিন কারাগারেও থাকতে হয়েছিল তাকে। এসব কারণে অনেকদিন বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত