ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূলহোতাসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

রোববার (৬ অক্টোবর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান। প্রায় দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুর চেরাসের নিকটবর্তী তামান মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দি সান ডেইলি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বিবৃতিতে জানান, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে। একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে।

বিশেষ অভিযান চালিয়ে ১৮ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৯৯০ রিঙ্গিত নগদ নোট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটটি গত চার মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করত।

আটক সব বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ধারা ১৫(৪), ধারা ৫৬(১)(১) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় অপরাধ সংঘটনের সন্দেহে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প