৪৩ বছরের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ অন্তর্জাতিক মাস্টার হয়েছেন মমন রেজা নীড়। হাঙ্গেরির বুদাপেস্টে ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্ব গড়েন নীড়। এর আগে ৪৩ বছর আগে, ১৯৮১ সালের ১৩ অক্টোবর ১৫ বছর ৫ মাস বয়সে শারজাহতে এই খেতাব অর্জন করেছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ।

গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। সেই খেতাবটিই এবার নিজের করে নিয়েছেন নারায়ণগঞ্জের এই কিশোর। এখন অপেক্ষা গ্র্যান্ডমাস্টারের খেতাব জেতা। নিয়াজ অবশ্য বাংলাদেশ তথা উপমহাদেশেরই প্রথম গ্র্যান্ডমাস্টার। 

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মননের রেটিং এখন ২৪০০-এর বেশি। ফলে আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না। হাঙ্গেরিতে অনুষ্ঠানরত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় কাল ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে মনন। তাতেই নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয়ে গেছে তার।

অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের এই দাবাড়ু। এই জয় তার কাছে হয়ে এসেছে লক্ষ্যপূরণে বড় একটা বাঁক হিসেবে। শুধু তা–ই নয়, আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প