সুখী দাম্পত্যের ৩০ বছরে নাঈম-শাবনাজ

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি নাঈম-শাবনাজ। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও এখনো দর্শক মনে রেখেছে এই জুটিকে।

শনিবার (৫ অক্টোবর) নাঈম ও শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পূর্ণ করলেন। অন্যদিকে ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল নাঈম-শাবনাজ জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’। সেই হিসাবে সিনেমায় তাদের ৩৩ বছর পূর্ণ হলো।  

এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাঈম ও শাবনাজের। প্রথম সিনেমাতে বাজিমাত করেছিলেন এই জুটি। এরপর তারা কাজ করেন ‘সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’ ও ‘লাভ’ সিনেমায়।

শফিউল আজম পরিচালিত বিষের বাঁশি সিনেমায় অভিনয় করতে গিয়ে নাঈম ও শাবনাজের প্রেমের গভীরতা বাড়ে। এই সিনেমায় শাবনাজের নাম ছিল ময়না। সেই থেকে এখন পর্যন্ত স্ত্রীকে ভালোবেসে ময়না নামেই ডাকেন নাঈম। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা।  

নাঈম বলেন, সিনেমায় অভিনয় করতে গিয়ে দুজনের কাছে আসা। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩০ বছর পার করে ফেললাম আমরা। দুই সন্তান নিয়ে বেশ ভালো আছি।

বিবাহিত ও চলচ্চিত্রজীবন প্রসঙ্গে শাবনাজ বলেন, জীবনসঙ্গী হিসেবে নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। এখন সন্তানদের ঘিরেই আমাদের যত স্বপ্ন। সিনেমাতেও আমাদের ৩৩ বছর হয়ে গেল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যারকে। এ ছাড়া আমাদের সব সিনেমার পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা।

সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নাঈম জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার ভবিষ্যৎ নিয়েই এখন যত ভাবনা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প