৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড, ইংল্যান্ডের হার

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়মরক্ষার বাকি দুই ম্যাচের প্রথমটিতে বড় স্কোর দাঁড় করিয়েও হেরেছে ইংলিশরা। রানবন্যার ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংলিশদের দেওয়া ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ঘরের মাঠে রান তাড়ায় এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৭ সালে কেনসিংটনে ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে টপকেছিল ক্যারিবিয়ানরা।

শনিবার প্রথম ইনিংসে সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিল ইংল্যান্ড। তাতেও রক্ষা হয়নি ইংলিশদের। কেননা এই স্টেডিয়ামে গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেটে ২১৮ রান তোলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজেরই।

১৬টি করে দুই ইনিংসে শনিবার মোট ছক্কা হয়েছে ৩২টি।

ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট ৩৫ বলে ৫৫, উইল জ্যাকস ১২ বলে ২৫, জস বাটলার ২৩ বলে ৩৮, জেকব বেথেল ৩২ বলে অপরাজিত ৬২ রান ও শেষ দিকে ১৩ বলে ২৪ রান করেন স্যাম কারেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ১৩৬ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। এরপর ৩ বলে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। লুইসকে (৩১ বলে ৬৮ রান) ১০তম ওভারের প্রথম বলে আউট করে তৃতীয় বলে নিকোলাস পুরানকে তুলে নেন ইংল্যান্ড স্পিনার রিহান আহমেদ। দ্বিতীয় বলে রানআউট হন হোপ (২৪ বলে ৫৪)।

০ রানে ৩ উইকেট হারালেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েল ও শারফেন রুদারফোর্ডের ব্যাটে জয় পায় ক্যারিবীয়রা।

২৩ বলে ৩৮ রান করেন পাওয়েল। ১৭ বলে ২৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন রুদারফোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকর করেন গুদাকেশ মোতি। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন রিহান আহমেদ।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা