৩১ বছর পর এমন প্রতিপক্ষের কাছে হারলো চেলসি

হঠাৎ চেলসির হলোটা কী! ৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখলো ব্লুজরা।

সোমবার রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে চেলসি। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারলো চেলসি। শুধু ৩১ বছরের আক্ষেপ ঘুচানো নয়, ইপসউইচের ঘরের মাঠে ২২ বছরে এটি প্রথম জয়।

পোর্টম্যান রোডে লিয়াম ডেলাপের ১২তম মিনিটের পেনাল্টি দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ওমারি হাচিনসন তার সাবেক দলের বিপক্ষে গোল করে বহু বছরের আক্ষেপ ঘুচানো জয় নিশ্চিত করেন।

ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা এই জয়কে ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে সবাইকে স্মরণীয় সাফল্য উদযাপনের আহ্বান জানিয়েছেন। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি।

স্কাই স্পোর্টসকে ম্যাককেনা বলেন, ‘ক্লাব, খেলোয়াড় এবং ভক্তদের জন্য এটি একটি বিশেষ রাত। ২২ বছরে প্রিমিয়ার লিগে পোর্টম্যান রোডে প্রথম হোম জয় এবং চেলসির বিপক্ষে এটি অর্জন করা ছিল অসাধারণ।’

যদিও ম্যাচটি অন্যরকম হতে পারতো যদি জোয়াও ফেলিক্সের অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটি এবং প্রথমার্ধে দুইবার পোস্টে লেগে ফিরতে থাকা কোলে পামারের প্রচেষ্টাগুলো সফল হতো।

চেলসি প্রতিপক্ষের গোলপোস্টে ২০টি শট নিয়েও একটি গোল আদায় করতে পারেনি। এটি ২০১৭ সালের ডিসেম্বরের পর থেকে কোনো অ্যাওয়ে ম্যাচে তাদের সর্বোচ্চ শট নিয়েও গোল করতে না পারার রেকর্ড।

এই হারে চেলসির শিরোপাস্বপ্ন বড় ধাক্কা খেলো। জয় পেলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যেতো তারা। এখন ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে চারেই।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের