৩১ দফা বাস্তবায়নে প্রবাসী নেতাকর্মীদের নিয়ে বিএনপির আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সভাটি অনুষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফর্মে এবং এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা যোগ দেন।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই ৩১ দফার রূপরেখা ঘোষণা করা হয়েছে। এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, এই রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সমন্বিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা—যা জনগণের মৌলিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবিক শাসনের ভিত্তি স্থাপন করবে।

তিনি দফাগুলোর মধ্যে প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক। তাদের অংশগ্রহণে সভাটি এক আন্তর্জাতিক মঞ্চে রূপ নেয়, যেখানে বিভিন্ন প্রবাসী শাখার নেতা তাদের অভিজ্ঞতা, মতামত ও ভবিষ্যৎ কর্মকৌশল শেয়ার করেন।

আলোচনা সভাটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বিএনপি নেতা রনি খান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি ঘোষিত ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা’ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি