২ নভেম্বর চালু হচ্ছে ঢাকা-ইথিওপিয়ার আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট

আগামী ২ নভেম্বর ঢাকা থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে আফ্রিকার শীর্ষস্থানীয় বিমান পরিবহন সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস। প্রাথমিকভাবে এই পথে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে তারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিক্রয় প্রতিনিধি রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বহু প্রতীক্ষার পর অবশেষে ২ নভেম্বর এই পথে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালিত হবে। ইথিওপিয়ান এয়ারলাইনস বর্তমানে ঢাকা থেকে অফলাইনে তিনটি সাপ্তাহিক নন-শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

এয়ারলাইনসটির গ্রুপ সিইও মেসফিন তাসেউ বলেন, প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদ্দিস আবাবা হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরে যেতে পারবেন। তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইনস বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ইথিওপিয়ায় ট্রানজিট দিয়ে আফ্রিকার কায়রো (মিসর), হারারে ও বুলাওয়ে (জিম্বাবুয়ে), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন, কেনিয়ার নাইরোবি, ইতালির মিলান ও রোম, যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, সুইডেনের স্টকহোম, বেলজিয়ামের ব্রাসেলস, গ্রিসের এথেন্স, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাবে।

এয়ারলাইনসটি ২০২২ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল। বেবিচক তাদের নিজ দেশের কূটনীতিকদের মাধ্যমে (ডিপ্লোম্যাটিক চ্যানেল) যোগাযোগ করে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ করে। পরবর্তীকালে নির্ধারিত প্রক্রিয়া মেনে তারা ফ্লাইট পরিচালনার আবেদন করে। আবেদনে তারা জানায়, দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশগুলোয় প্রচুর বাংলাদেশি আছে। তারা যেসব বাংলাদেশি যাত্রীকে ইথিওপিয়ায় ট্রানজিট দিয়ে অল্প সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছে দিতে চায়।

এছাড়া কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগো, চীনের গুয়াঞ্জু, বাহরাইন, কুয়েত, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও ও হংকংয়েও ফ্লাইট পরিচালনা করছে ইথিওপিয়ান এয়ারলাইনস।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী