শিল্পীসংঘের অন্তর্বর্তী কমিটিতে যুক্ত চার

বিশেষ সাধারণ সভার মাধ্যমে অভিনয়শিল্পী সংঘে সংস্কার কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির প্রধান হিসেবে গত ১৮ সেপ্টেম্বর তারিক আনাম খানের নাম প্রকাশ করে সংগঠনটি। এবার জানা গেল ওই কমিটির চার সদস্যের নাম। আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্কার কমিটির চার সদস্যের নাম জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন ও আমাকে সেই কমিটির প্রধান করে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমাদের এই কমিটিতে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ কাজ করতে সদয় সম্মতি প্রদান করেছেন।

কমিটির নতুন চার সদস্য হলেন ওয়াহিদা মল্লিক জলি, জিতু আহসান, সাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু। তাদের উদ্দেশে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আপনাদের সুচিন্তিত যুগোপযোগী পরামর্শ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। অভিনয়শিল্পী সংঘের সংস্কার ও আগামী দিনের রূপরেখা বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শ লিখিতভাবে পাঠানোর অনুরোধ করছি।’

অভিনয়শিল্পীদের দাবির মুখে চলমান কমিটি ভেঙে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করেছে অভিনয়শিল্পী সংঘ। মেয়াদ শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস আগেই নিষ্ক্রিয় করা হয় চলমান কমিটি। সংস্কারের মাধ্যমে নির্বাচনের আয়োজন ও নতুন কমিটির হাতে সংগঠনকে তুলে দিতে জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানকে অন্তর্বর্তী কমিটির প্রধান করা হয়।

গত ৭ সেপ্টেম্বর টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র সংস্কার চেয়ে এক হয়েছিলেন সংগঠনটির সাধারণ সদস্যরা। বর্তমান কমিটির নেতাদের সাড়া না পেয়ে উল্টো সদস্যদের ‘অ-সদস্য’ বলে বৈষম্য তৈরি করেছেন বলে অভিযোগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী