১৭ রানে ৩ উইকেট হারাল ভারত, জমে উঠেছে ফাইনালের লড়াই

২৫২ রানের মাঝারি লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। ওপেনিংয়েই শতরানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত শর্মা এবং শুভমান গিল। তবে দলীয় ১০৫ রানে শুভমানের বিদায়ের পর ১৭ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়েছে ভারতীয়রা।

দুবাইয়ে কিউইদের দেয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। পাওয়ারপ্লেতে ম্যাট হেনরির অনুপস্থিতি ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। শুরু থেকেই স্বভাবজাত ঝোড়ো ব্যাটিং করেছেন রোহিত শর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমান।

পাওয়ারপ্লের পরেও দেখেশুনেই খেলেছে ভারত। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই ওপেনার পার করেন শতরান। তবে ‘গ্লেন ফিলিপস ইফেক্ট’ এড়াতে পারেনি ভারত। ১৯ তম ওভারে মিচেল স্যান্টনারের বল শর্ট এক্সট্রা কভারের ওপর দিয়ে চিপ করতে চেয়েছিলেন গিল। তবে ফিলিপসকে ফাঁকি দেয়া অসাধ্য প্রায় ব্যাপার। দুর্দান্ত এক ক্যাচে গিলকে সাজঘরে ফেরান এই ফিল্ডার। 

গিলের বিদায়ের ২ বল পরেই আরেকটি ধাক্কা খায় ভারত। নিজের খেলা দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বিরাট কোহলি। কিউইদের ক্রমবর্ধমান স্পিন চাপে দারুণ শুরু করা রোহিতও আর টিকতে পারেননি। ৩ ছক্কা আর ৭ চারে ৮৩ রান করা এই ব্যাটার ফেরেন সামনে এগিয়ে ছক্কা মারতে গিয়ে। রাচিন রবীন্দ্রের বলে তিনি যখন ফেরেন, তখন দলের সংগ্রহ ১২২ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান। জয়ের জন্য ২০ ওভারে রোহিতদের প্রয়োজন ১১৬ রান, হাতে ৭ উইকেট। ১৯ রান করে উইকেটে অপরাজিত আছেন আইয়ার। তাকে সঙ্গ দিচ্ছেন অক্ষর প্যাটেল।

এর আগে দুবাইয়ের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রের ঝোড়ো শুরু পর ম্যাচের লাগাম টেনে ধরেন ভারতীয় স্পিনাররা। তবে ড্যারেল মিচেল এবং মিচেল ব্রেসওয়েলের লড়াকু ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।    

১০১ বলে ৬৩ রান করেছেন মিচেল। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নেমে রবীন্দ্র করেন ২৯ বলে ৩৭ রান আর গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৪ রান।

ভারতের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি এবং জাদেজা নিয়েছেন একটি করে উইকেট। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প