কুমিল্লায় ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিবুর রহমান মুন্না।।

স্লোগানে উত্তাল কুমিল্লা সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়ছে। বিক্ষোভে কলেজের হাজার খানেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এসময় ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগর। ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া। আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই। সারা বাংলায় খবর দে, ধর্ষক ধরে করব দে।’ এসময় তাদের এই বিক্ষোভে সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, কান্দিরপাড় পূবালী চত্বর এলাকার বিভিন্ন সড়কে ধর্ষণ বিরোধী স্লোগানে দিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল থেকে বাদুরতলা, ঝাউতলা হয়ে পুলিশ লাইন্স পর্যন্ত যায় শিক্ষার্থীরা। পুলিশ লাইন্স থেকে মিছিল নিয়ে আবার আসে পূবালী চত্বর। এ সময় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের কাছে আমরা বলবো অপরাধীদের ধরুন এবং কঠোর ব্যবস্থা নিন।

এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম, ঊর্মিলা প্রীতি, মাকসুদা সুলতানা, সামি ও তানভীরসহ আরো অনেকে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন