জাপানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে

অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। যদিও এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতোর মেয়র এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি থেকে গ্রামাঞ্চলের আশেপাশের পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৪ হাজার ২০০ জনেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার আর ঝুঁকি নেই। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন প্রায় ২ হাজার ৯০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে জাপানের বৃহত্তম দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে হোক্কাইডো দ্বীপে ১৯৭৫ সালের আগুনে ২ হাজার ৭০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সহজ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার পরিণতি জাপানেও দেখা যাচ্ছে।

ফেব্রুয়ারিতে দেশটির ওফুনাতোতে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালের ৪ দশমিক ৪ মিলিমিটারের রেকর্ডকে ভেঙেছে।

১৯৭০-এর দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে জাপানে দাবানলের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জাপানে দাবানলের ঘটনা ঘটে, বিশেষ করে বাতাসের গতি বাড়ে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন