‘ছাবা’ সিনেমা দেখে গুপ্তধনের সন্ধানে রাতভর খোঁড়াখুঁড়ি

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ সিনেমাটি শুরুর দিন থেকেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছে। পাশাপাশি দর্শকদের মনস্তত্ত্বেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে ‘ছাবা’। কিন্তু তার প্রভাব যে এমন মারাত্মক সুদূরপ্রসারী হবে, তা সম্ভবত আগে কেউ অনুধাবন করতে পারেননি! সিনেমাটি দেখে গুপ্তধনের খোঁজে রাতভর খোঁড়াখুঁড়ি করেছে একদল দর্শক। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের এমন ঘটনা ঘটেছে।

রাতের অন্ধকারে রীতিমতো জেসিবি, বড় টর্চ, শাবল-কোদাল নিয়ে খনন শুরু করে বুরহানপুরের আসিরগড়ের জনতা। তাদের ধারণা, মাটি খুঁড়ে মোগল আমলের কিছু স্বর্ণমুদ্রা কিংবা গুপ্তধনের সন্ধান মিললেও মিলতে পারে। অনেকে আবার দাবি করেছেন, ওই এলাকায় নাকি কেউ কেউ স্বর্ণমুদ্রাও দেখতে পেয়েছেন।

ভিকি কৌশলের ‘ছাবা’দেখার পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। কারণ এ সিনেমায় বুরহানপুরের নাম নেওয়া হয়েছে। দেখানো হয়েছে, এককালে মোগলদের বাস এখানেই ছিল। আর সেখান থেকেই তাদের মনে হয়েছে, এখানেই লুকিয়ে রয়েছে মোগলদের গুপ্তধন। এরপর যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমে পড়েছেন তারা।

জানা গেছে, দুর্গের চারপাশে পুরোদমে চলছে খনন কাজ। এমনকী মেটাল ডিটেক্টর দিয়েও চারপাশ পরীক্ষা করে দেখা হয়েছে, সোনাদানা কোথাও লুকিয়ে রাখা রয়েছে কি না। আসিরগড়ের বাসিন্দাদের এমন খোঁড়াখুড়িতে ভীষণ বিরক্ত সেই অঞ্চলের জমির মালিকরা। আপত্তি জানিয়েও কোনো লাভ হয়নি। কে শোনে কার কথা? যদিও প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সেই অঞ্চলে গিয়ে খোঁড়াখুঁড়ি করা জনতার কোনো দেখা পাওয়া যায়নি। পরে পুলিশের সাহায্যে গ্রামবাসীদের খনন কাজ বন্ধ করা হয়।

এমনকি সেই অঞ্চলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনাও তারা উড়িয়ে দিয়েছেন। তবে সংবাদ সংস্থা ‘পিটিআই’র পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা হাসাহাসি করেন। এতে দেখা গেছে, গ্রামবাসী শাবল-কোদাল দিয়ে দুর্গের চারপাশে খনন করেছে। আনা হয়েছে মেটাল ডিটেক্টরও। আর বুরহানপুরের সেই আজব ঘটনাই সংবাদের শিরোনাম হয়ে আসছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন