১২ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন গায়ক রাজবীর

সড়ক দুর্ঘটনার শিকার গায়ক রাজবীর জওয়ান্দা মারা গেছেন। প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার (৮ অক্টোবর) ভারতের মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জনপ্রিয় পাঞ্জাবি এ গায়ক ও অভিনেতার বয়স হয়েছিল ৩৫ বছর।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রাজবীর। মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গবাদি পশুর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। মাথা ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত পান এ গায়ক।

দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক কার্যক্রম খুবই সীমিত হয়ে পড়েছিল। নিবিড় পর্যবেক্ষণে ও লাইফ সাপোর্টে রেখেও উন্নতি হয়নি। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

রাজবীরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি সংগীতজগতে ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

২০১৪ সালে ‘মুন্ডা লাইক মি’ একক গান দিয়ে সংগীতজীবন শুরু করেন রাজবীর জওয়ান্দা। প্রাণবন্ত কণ্ঠে গানের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এক দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’-এর মতো অসংখ্য হিট গান।

গান ছাড়াও অভিনয় করেছেন কয়েকটি জনপ্রিয় পাঞ্জাবি সিনেমায়। ২০১৮ সালে ‘সুবেদার জোগিন্দর সিং’, ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ ছবিতে তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

তার মৃত্যুতে ভারতের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প