ইসলামী জ্ঞানচর্চার মহীরুহ ড. আহমেদ ওমর হাসেম মারা গেছেন

ইসলামী বিশ্বের মহাপুরুষ, বিশিষ্ট হাদিস বিশারদ এক লাখ হাদিসের হাফেজ, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মিশরের সিনিয়র আলেম পরিষদের সদস্য অধ্যাপক ড. আহমেদ ওমর হাসেম (৪৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার অফিসিয়াল ফেসবুক পেজে গভীর শোক ও আবেগঘন বার্তায় মৃত্যুসংবাদটি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে—
‌‘আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ নিয়ে আমরা আরব ও ইসলামি বিশ্ব, প্রিয়জন ও শিক্ষার্থীদের জানাচ্ছি, আমাদের প্রিয়, শ্রদ্ধেয় ইমাম ড. আহমেদ ওমর হাসেম ইন্তেকাল করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার পরিবারকে ধৈর্য ও প্রতিদান দান করেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর আল-আজহার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আসরের নামাজের পর শরকিয়া প্রদেশের জাগাজিগ সেন্টারের বানী আমের গ্রামের হাশেমি স্কয়ারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একই গ্রামে আজ শোকসভা অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার কায়রোতেও আনুষ্ঠানিকভাবে শোক সভার আয়োজন করা হবে।

ড. আহমেদ ওমর হাসেম ১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন অনুষদ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে ‘আল-আলমিয়্যা’ ডিগ্রি অর্জন করেন। পরে একই অনুষদের হাদিস বিভাগে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।

১৯৬৯ সালে হাদিস বিজ্ঞানে স্নাতকোত্তর এবং পরবর্তীতে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি হাদিস বিজ্ঞানে অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৭ সালে জাগাজিগে উসুল আদ-দ্বীন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

জীবনের দীর্ঘ সময় তিনি একাধারে শিক্ষক, গবেষক ও প্রশাসক হিসেবে কাজ করেছেন। তিনি মিশরের জাতীয় সংসদের সদস্য ছিলেন, যিনি সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক ব্যুরো ও শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। একইসঙ্গে তিনি মিশরীয় রেডিও ও টেলিভিশন ইউনিয়নের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, টেলিভিশনের ধর্মীয় কর্মসূচি কমিটির চেয়ারম্যান এবং আল-আজহার বিশ্ববিদ্যালয় ও এর হাদিস বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইসলামী চিন্তাধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘আস-সুন্নাহ আন-নাবাবিয়্যাহ ও উলূমুহা’, ‘উসুল আল-হাদিস’, ‘মিশর ও আল-আজহারের মুহাদ্দিসগণ’, ‘আল-আজমা আল-খলিজিয়্যাহ ফি মিজান আল-ইসলাম’, ‘দিফা’ আন আস-সুন্নাহ আন-নাবাবিয়্যাহ’, ‘আল-ইসরা ওয়াল-মিরাজ’, ‘আন-নিসা ফি আল-ইসলাম’, ‘রমাদান ওয়াস-সিয়াম’ প্রভৃতি। তার এসব রচনা ইসলামী গবেষণার ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ ও প্রামাণ্য।

ড. হাসেম দেশ-বিদেশে অসংখ্য বৈজ্ঞানিক ও ধর্মীয় সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি হাদিস, সীরাহ, ইসলামী চিকিৎসা ও পবিত্র দুই মসজিদের মর্যাদা সম্পর্কিত নানা গবেষণা উপস্থাপন করেছেন।

তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হজ মিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান, আলজেরিয়া, মরক্কো, জার্মানি, কুয়েত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে মিশরকে প্রতিনিধিত্ব করেন।

তিনি ১৯৯২ সালে ‘রাষ্ট্রীয় স্বীকৃতি পুরস্কার’ এবং ‘প্রথম শ্রেণির বিজ্ঞান ও কলা পদক’ অর্জন করেন। তার তত্ত্বাবধানে দুই শতাধিক মাস্টার্স ও পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। তিনি দেশি-বিদেশি একাধিক বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আল-আজহারের সিনিয়র আলেম পরিষদের সদস্য হিসেবে ড. আহমেদ ওমর হাসেম ছিলেন আধুনিক যুগের এক প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম। তার মৃত্যুতে ইসলামি বিশ্ব হারালো এক জ্ঞানের বাতিঘর, ধর্মীয় প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল প্রতীককে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স