হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। 

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত হবিগঞ্জ-সিলেটগামী তিনটি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, নারী-শিশু ও রোগীরা।

দুই বছর ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে।

এরই জেরে একাধিকবার হামলা-পাল্টা হামলা ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে।

সর্বশেষ রোববার (১০ মে) শেরপুর সেতু এলাকায় মৌলভীবাজারের শ্রমিকরা প্রবেশপথ বন্ধ করে দিলে পাল্টা হিসেবে টোলপ্লাজা এলাকায় বাস আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা।এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েকটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল।সোমবারও সারাদিন বন্ধ ছিল বাস চলাচল।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। তাদের ১০৮টি বাস বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা লোকসানের আশঙ্কা করছেন তারা।

এদিকে সংকট নিরসনে জেলা প্রশাসন ও পরিবহন নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান হয়নি। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুই জেলার শ্রমিকদের বিরোধের কারণে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী