সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করানোর দিক দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে সবার ওপরে সানরাইজার্স হায়দরাবাদ। বিশেষ করে ২০২৪ আসর থেকে দলটি বিধ্বংসী ও আগ্রাসী রূপ ধারণ করেছে। সে বছর বেঙ্গালুরুর বিপক্ষে করা ২৮৭ রানের দলীয় সংগ্রহ এখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ।

সেই হায়দরাবাদই এবার আইপিএল ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ডও গড়লো। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৮২ রানে।

গতকাল আহমেদাবাদে আগে ব্যাটিং করা গুজরাট তোলে ৫ উইকেটে ১৬৮ রান। এই রান তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। আটে নামা অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ১৯ রানেরই দলটির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ সেই ইনিংসে।

এর আগে, হায়দরাবাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৯৬ রান। ২০১৯ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। সর্বনিম্ন ৮৬ রানে অলআউটের লজ্জার রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ৮২ রানের ব্যবধানে হারের লজ্জাজনক রেকর্ডও নিজেদের দখলে নিলো হায়দরাবাদ।

প্রথম ইনিংসে গুজরাটের ১৬৮ রান তোলায় সর্বোচ্চ ৬১ রান আসে সাই সুদর্শনের ব্যাটে। ৫০ রান করেন ওয়াশিংটন সুন্দর। ২২ রান আসে নিশান্ত সিন্ধু।

লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধাই করতে হায়দরাবাদের ব্যাটাররা গুজরাটের বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান ও হেনরিখ ক্লাসেন সবাই ব্যর্থ হয়েছেন। আট নামা কামিন্সের ১৯ রানই সর্বোচ্চ। মাত্র ১৪.৫ ওভারেই ৮৬ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদের ইনিংস।

কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। একটি করে মোহাম্মদ সিরাজ ও রশিদ খান।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী